Housekeeping Interview Preparation

Housekeeping Interview Questions & Answers

Q1: What is Housekeeping?
Answer: "Housekeeping means maintaining a clean and comfortable room for guests. It includes room cleaning, bed making, bathroom cleaning, and replacing towels and soap."
অর্থ: হাউসকিপিং মানে হলো অতিথিদের জন্য একটি পরিষ্কার ও আরামদায়ক রুম বজায় রাখা। এর মধ্যে রয়েছে রুম পরিষ্কার করা, বেড বানানো, বাথরুম পরিষ্কার করা এবং তোয়ালে ও সাবান বদলে দেওয়া।
Q2: Why do you want to work as a housekeeper?
Answer: "I like keeping rooms clean and organized, and I feel happy when guests are comfortable. I really enjoy this job."
অর্থ: আমি রুম পরিষ্কার ও গোছানো রাখতে পছন্দ করি এবং অতিথিরা স্বাচ্ছন্দ্যবোধ করলে আমার ভালো লাগে। আমি এই কাজটি সত্যি উপভোগ করি।
Q3: What are your daily duties as a housekeeper?
Answer: "My daily duties include cleaning rooms, making beds, dusting, vacuuming, cleaning bathrooms, replacing towels and soap, and maintaining hygiene standards."
অর্থ: আমার দৈনন্দিন কাজের মধ্যে রয়েছে রুম পরিষ্কার করা, বেড বানানো, ঝাড়পোছ করা, ভ্যাকুয়াম করা, বাথরুম পরিষ্কার করা, তোয়ালে ও সাবান পাল্টানো এবং পরিচ্ছন্নতার মান বজায় রাখা।
Q4: How do you clean a guest room step by step?
Answer: "First, I knock on the door and clear all trash. Then I change the bed sheets, make the bed, clean the bathroom, and put fresh towels. After that, I dust every corner and mop the floor. Finally, I do a final check to ensure everything is perfect."
অর্থ: প্রথমে আমি দরজায় নক করি এবং সব ময়লা পরিষ্কার করি। তারপর বিছানার চাদর পাল্টাই, বেড বানাই, বাথরুম পরিষ্কার করি এবং নতুন তোয়ালে রাখি। এরপর প্রতিটি কোনা ঝাড়পোছ করি এবং মেঝে মুছি। শেষে সবকিছু ঠিক আছে কি না তা চেক করি।
Q5: What tools and equipment do you use for housekeeping?
Answer: "I use a vacuum, mop, cleaning cloths, glass wiper, toilet cleaner, disinfectant, gloves, and a housekeeping trolley."
অর্থ: আমি ভ্যাকুয়াম, মপ, পরিষ্কার করার কাপড়, গ্লাস ওয়াইপার, টয়লেট ক্লিনার, জীবাণুনাশক, গ্লাভস এবং হাউসকিপিং ট্রলি ব্যবহার করি।
Q6: What cleaning equipment and chemicals are you familiar with?
Answer: "I am familiar with vacuum cleaners and mops. For chemicals, I regularly use glass cleaners and toilet cleaners with safety gloves and masks."
অর্থ: আমি ভ্যাকুয়াম ক্লিনার এবং মপের কাজে অভিজ্ঞ। কেমিক্যালের ক্ষেত্রে আমি সেফটি গ্লাভস ও মাস্ক ব্যবহার করে গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার নিয়মিত ব্যবহার করি।
Q7: What would you do if you find a guest's lost item in the room?
Answer: "If I find any lost item, I will immediately inform my supervisor and hand it over to the Lost & Found department with the room number and time."
অর্থ: আমি যদি কোনো হারিয়ে যাওয়া জিনিস পাই, আমি সাথে সাথে আমার সুপারভাইজারকে জানাব এবং রুম নম্বর ও সময় উল্লেখ করে লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে জমা দেব।
Q8: How do you handle a complaint about room cleanliness?
Answer: "I will listen politely, say sorry to the guest, and re-clean the area immediately."
অর্থ: আমি বিনয়ের সাথে শুনব, অতিথিকে সরি বলব এবং সাথে সাথে জায়গাটি আবার পরিষ্কার করব।
Q9: How do you make sure your work is done properly?
Answer: "I follow a checklist and check everything carefully before leaving the room."
অর্থ: আমি একটি চেকলিস্ট অনুসরণ করি এবং রুম ছাড়ার আগে সবকিছু ভালোভাবে চেক করে নিই।
Q10: What if you have a lot of rooms to clean?
Answer: "I manage my time, work fast, and focus on one room at a time to finish on time."
অর্থ: আমি সময় সঠিকভাবে ব্যবহার করি, দ্রুত কাজ করি এবং সময়মতো শেষ করতে একবারে একটি রুমে মন দিই।

Housekeeping Tools & Items Vocabulary

ইন্টারভিউ ও কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও জিনিসপত্রের তালিকা:

English Term Pronunciation (উচ্চারণ) Bengali Meaning (অর্থ)
Vacuum Cleanerভ্যাকুয়াম ক্লিনারধুলোবালি টানার বৈদ্যুতিক যন্ত্র
Mopমপমেঝে মোছার মোছনি / ঝাড়ু
Glass Wiperগ্লাস ওয়াইপারকাচ বা আয়না মোছার ওয়াইপার
Cleaning Clothsক্লিনিং ক্লথসপরিষ্কার করার টুকরো কাপড়
Housekeeping Trolleyহাউসকিপিং ট্রলিমালামাল বহনের চাকার গাড়ি
Toilet Cleanerটয়লেট ক্লিনারটয়লেট পরিষ্কারের কেমিক্যাল
Glass Cleanerগ্লাস ক্লিনারকাচ ও আয়না পরিষ্কারের স্প্রে
Disinfectantডিসইনফেক্ট্যান্টজীবাণুনাশক তরল
Safety Glovesসেফটি গ্লাভসসুরক্ষামূলক দস্তানা
Maskমাস্কমুখ ও নাক ঢাকার মাস্ক
Trash / Rubbishট্র্যাশ / রাবিশময়লা-আবর্জনা
Bed Sheetবেড শিটবিছানার চাদর
Towelsটাওয়েলতোয়ালে
Soapসোফসাবান
Dustingডাস্টিংধুলোবালি মোছা / ঝাড়াপোছা
Checklistচেকলিস্টকাজের তালিকার কাগজ
?

ALL CATEGORIES

JOIN OUR COMMUNITY